ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন নেতৃত্বে ফজলুল: লিসা
রুশাইদ আহমেদ, বেরোবি
প্রকাশ: Wednesday, 15 October, 2025, 12:00 PM

বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন নেতৃত্বে ফজলুল: লিসা

বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন নেতৃত্বে ফজলুল: লিসা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের মো. ফজলুল হক এবং লোক প্রশাসন বিভাগের হুরানি মদিনা লিসা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম কর্তৃক এই নবনির্বাচিত দায়িত্বশীলদের অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।

নবনির্বাচিত বেরোবি শাখার সভাপতি ফজলুল হক বলেন, দায়িত্ব অর্পণ করায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সংগঠন সংশ্লিষ্ট সবার প্রতি। সংগঠনকে এক অনন্য মাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় তরুণ প্রজন্মের স্বপ্নের সারথি হয়ে কাজ করার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সকল সদস্যদের কাছে সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক হুরানি মদিনা লিসা বলেন, আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরি করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সর্ববৃহৎ সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status