ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
সেন্টমার্টিনকে আবারও নিজেদের দাবি করছে মিয়ানমার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 February, 2019, 1:54 PM

সেন্টমার্টিনকে আবারও নিজেদের দাবি করছে মিয়ানমার

সেন্টমার্টিনকে আবারও নিজেদের দাবি করছে মিয়ানমার

সেন্ট মার্টিন দ্বীপের কিছু অংশ মিয়ানমার ইচ্ছাকৃতভাবে নিজেদের দাবি করার পাঁয়তারা করছে বেশ কিছু দিন ধরেই। মিয়ানমার আবারও দ্বীপটিকে নিজেদের বলে দাবি করেছে । এবার দেশটির একাধিক ওয়েবসাইটে সংযুক্ত মানচিত্রে বাংলাদেশের সেন্টমার্টিনকে নিজেদের বলে দেখানো হয়েছে। এ কারণে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সম্পর্কে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহিদুল হক গণমাধ্যমকে বলেন, মানচিত্রে সেন্টমার্টিনকে মিয়ানমারের অন্তর্গত দেখানো হয়েছে। আমরা রাষ্ট্রদূতকে ডেকেছি, তার কাছে এ সংক্রান্ত ব্যাখ্যা চাওয়া হবে। দেখি তিনি কী বলেন।

শহিদুল বলেন, গত বছর মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইটে সেন্টমার্টিনকে তাদের মানচিত্রে দেখানো হয়। সে সময় রাষ্ট্রদূতকে ডেকে জোর প্রতিবাদ জানানো হলে তারা সেটি সরিয়ে ফেলে। তারা তখন বলে, একটি বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে দেশটির ম্যাপ করানো হয়। প্রতিষ্ঠানটি ম্যাপ তৈরিতে ভুলের কারণেই এমনটি হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status