ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
পহেলা ফাল্গুনে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মেডিকেল ছাত্রী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 13 February, 2019, 11:29 PM

পহেলা ফাল্গুনে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মেডিকেল ছাত্রী নিহত

পহেলা ফাল্গুনে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মেডিকেল ছাত্রী নিহত

পাবনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী তানিজা হালদার ট্রাক চাপায় নিহত হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহেন্দ্রপুরে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রাজশাহী জেলার লক্ষীপুর কাঁচাবাজার এলাকার শাম্মাক হায়দারের মেয়ে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জালাল উদ্দিন সহপাঠিদের বরাত দিয়ে জানান, বাঙালির চিরন্তন উৎসব বসন্ত বরণ উপলক্ষে বন্ধুর সাথে বাইকে বিকেলে ঘুরতে বের হয়।

ঘুরে বাসায় ফেরার পথে বাস টার্মিনাল এলাকায় এই ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় পরে যায় সে। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক তার উপর দিয়ে চলে গেলে ট্রাকে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তানিজা নিহত হওয়ার খবরে পাবনা মেডিকেল কলেজ ক্যম্পাসে শোকের ছায়া নেমে আসে, অনেকেই কান্নায় ভেঙ্গে পরেন। নিহত তানিজা হায়দারের বাবা রাজশাহীতে বন বিভাগে কর্মরত আছেন বলেও জানান তার সহপাঠিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status