ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মাটির ড্রাম ট্রাকে কেড়ে নিল ১ ছাত্রের প্রান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 13 February, 2019, 7:32 PM

মাটির ড্রাম ট্রাকে কেড়ে নিল ১ ছাত্রের প্রান

মাটির ড্রাম ট্রাকে কেড়ে নিল ১ ছাত্রের প্রান

নারায়নগঞ্জের রুপগঞ্জ থানার তারাইল এলাকায় মঙ্গলবার দুপুর ১২ দিকে আইমান (১২) নামের এক শিশুর প্রান গেল অবৈধ ড্রাম ট্রাকের আঘাতে।

নিহত আইমানের বাবার নাম কামাল হোসেন। আইমান তারাইল আরাবিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র। চার ভাই বোনের মধ্যে সবার ছোট আইমান। ঘাতক ট্রাক চালক জুয়েল (২৩) পিতা নাজমুল হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

দীর্ঘ দিন তারাইল, বিরাব এলাকায় এসব অবৈধ ট্রাক দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়। বিরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি মসজিদ ও মাদ্রাসা।  তার পাশ দিয়ে রাত দিন চলছে মাটি নিয়ে গাড়ির যাতায়াত। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এতে করে চরম হুমকির মুখে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, মসজিদের মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা।

কিন্তু কিছু অসাধু ভুমি দস্যুদের কারনে নষ্ট হতে বসেছে এলাকার গুরুত্বপূর্ন রাস্তাগুলো। মানুষের ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইট ভাটায় ।

এর মধ্যে এন আর বি ও কে বি সি ইট ভাটায় যাচ্ছে এসব মাটি।  বর্ষার মৌসুমে ইট ভাটা চালানোর জন্য তারাইল গ্রামের শেষ মাথায় আগাম মাটির স্তুপ দেয়া হয়েছে ফসলি জতিতে।

এলাককার কৃষকদের অভিযোগ, পাশের জমিতে বেকু দিয়ে মাটি কাটার কারনে ভেঙ্গে পড়ছে আমার জমির মাটি এতে করে আমি ফসল করতে পারছি না। বাদ্য হয়ে আমার জমির মাটিও তাদের কাছে বিক্রি করতে হয় নাম মাত্র দামে। মাটি দস্যুদের নাম জানতে চাইলে ভয়ে অনেক কৃষক মুখ খুলতে রাজী হয়না।

তাদের অভিযোগ দিনের বেলা নাম বললে রাতের বেলা বাড়িতে থাকতে পারবো না। স্থানীয়দের দাবী দ্রুত এসব অবৈধ মাটি কাটা বন্ধ না করলে আরো প্রান ঝরতে পারে এ এলাকা থেকে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status