ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
রাজস্থলীতে পেশাদার সাংবাদিক সংগঠনের নির্বাচন সংক্রান্ত বিষয়ে সভা
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Sunday, 12 October, 2025, 7:57 PM

রাজস্থলীতে পেশাদার সাংবাদিক সংগঠনের নির্বাচন সংক্রান্ত বিষয়ে সভা

রাজস্থলীতে পেশাদার সাংবাদিক সংগঠনের নির্বাচন সংক্রান্ত বিষয়ে সভা

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলীতে পেশাদার সাংবাদিক-এর নির্বাচন ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিষয় নিয়ে এক আলোচনা  সভা  অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১২ অক্টোবর ক্লাব-এর নিজস্ব অফিসে সংগঠনের সভাপতি আজগর আলী খান-এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

 আগামী ২৫ অক্টোবর শনিবার কমিটির নির্বাচনে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একজন নির্বাচন কমিশনার নিয়োগ ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিষয় ওঅন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নীতি-নির্ধারণী ফোরামে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা হারাধন কর্মকার, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, সহসভাপতি চাথোয়াইমং মারমা, কোষাধ্যক্ষ নুশরাত জাহান নিশু, যুগ্ন সম্পাদক হাবীবুল্ল্যাহ মিজবা, সাংগঠনিক সম্পাদক সুমন খান, নির্বাহী সদস্য, উচাপ্রু মারমা, মিন্টু কান্তি নাথসহ অন্যরা।

রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি বলেন, আগামী নির্বাচন যাতে সুন্দর ও গ্রহন যোগ্য হয় এবং প্রেস ক্লাবের উন্নয়ন আরো গতিশীল হয় নে ব্যাপারে তিনি বলেন। 

এ ছাড়াও তিনি “হলুদ ও অপসাংবাদিকতা” প্রতিরোধের জন্য সাংবাদিক সমাজের প্রতি কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status