ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 12 October, 2025, 8:00 PM

পাইকগাছায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

পাইকগাছায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

পাইকগাছায় উপজেলা পর্যায়ে টাইফয়েড কনজুগেট টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর রোববার সকালে উপজেলা সদরের শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। 

বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার ও ডাঃ জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শাকিলা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, নার্সিং সুপার ভাইজার হামিদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স শম্পা মন্ডল ও মনিরা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক জাহিদুর রহমান ও জাহাঙ্গীর আলম। উল্লেখ্য অত্র উপজেলায় ৫৯ হাজার শিশু কে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ থেকে পর্যায়ক্রমে ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট টিকা দেওয়া হবে। 

প্রথম ১০ কর্ম দিবসে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী ৮ কর্ম দিবসে কমিউনিটি ও অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status