|
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ৫ জনসহ গ্রেফতার ১৪
নতুন সময় প্রতিনিধি
|
![]() কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ৫ জনসহ গ্রেফতার ১৪ কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এর সার্বিক পরিকল্পনায় পর্যটন নগরী কক্সবাজার শহরে ছিনতাইকারী, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিনের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর থানাধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলার ৫ জন আসামীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল ইসলাম প্রকাশ সাইফুল রহমান (২৬), মোহাম্মদ হোসেন (২৪), আবুল হায়াত মোহাম্মদ তারেক (২৬), মোঃ শফিক (২১) এবং তারেক (২০)। কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ৫ জনসহ গ্রেফতার ১৪ ![]() কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ৫ জনসহ গ্রেফতার ১৪ কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত সকল আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
