ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ঝুট বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে গাজীপুরে ছাত্রদল নেতার ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 10:54 AM

ঝুট বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে গাজীপুরে ছাত্রদল নেতার ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

ঝুট বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে গাজীপুরে ছাত্রদল নেতার ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঝুট বাণিজ্যকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের এক সাবেক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার বান্নারা ঝুগীরচালা মৌচাক এলাকার হোপলোন অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আহত ফরহাদ হোসেন (৩৮) গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। হামলার ঘটনায় সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর উপজেলার হারুনুর রশিদসহ সবুজ, রতন ও ইসমাইল মালত নামের কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হোপলোন অ্যাপারেলস লিমিটেডের ঝুট (কারখানার পরিত্যক্ত কাপড়) বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন ফরহাদ হোসেনের ওপর হামলা চালায়। হামলার সময় তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। ভাঙচুর করা হয় একটি গাড়ি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম পিপিএম নতুন সময়কে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status