ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 10:59 AM

গাজীপুরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

গাজীপুরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

সারাদেশের ন্যায় গাজীপুর জেলাতেও শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা–২০২৬। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে জেলার ৬৯টি কেন্দ্রে মোট ৫০ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা শুরু হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজীপুর জেলায় এসএসসি পরীক্ষায় ৫১টি কেন্দ্রে ৪২ হাজার ৩৬০ জন, দাখিল পরীক্ষায় ৯টি কেন্দ্রে ৫ হাজার ৫৯৬ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ৯টি কেন্দ্রে ২ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

পরীক্ষা উপলক্ষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনকালে কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনা, পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেওয়া এবং কেন্দ্রের আশপাশে নিরাপদ চলাচল ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসন জানিয়েছে, চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তারা পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী পরীক্ষাকেন্দ্রগুলোতে তদারকি করছেন।

প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সবার সহযোগিতায় গাজীপুর জেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status