ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার বিজিবির সদস্যের পা বিচ্ছিন্ন
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
প্রকাশ: Sunday, 12 October, 2025, 5:08 PM

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার বিজিবির সদস্যের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার বিজিবির সদস্যের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ঘুমধুমের বাইশফাঁড়ির নায়েক মোহাম্মদ আকতার নামে এক বিজিবি সদস্যের ডান পায়ের গোড়ালি  বিচ্ছিন্ন হয়ে গেছে। 

রোববার (১২ অক্টোবর) সকালে কক্সবাজার ৩৪বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা বাইশফাঁড়ি সীমান্তে বিজিবি একটি টহল দল ৪০ও ৪১নম্বর পিলারের মাঝামাঝি অবস্থানে গিলে আকতার নামের বিজিবির সদস্যের এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।   

একটি সূত্র জানায়,ঘটনাস্থলটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি’র দখলে থাকা অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পূর্বে আরাকান আর্মির সদস্যদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে।  

গোয়ান্দার সূত্রে জানা যায়,সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিজিবি টহল জোরদার রয়েছে তারাই কার্যক্রম হিসাবে ঘুমধুমে বাইশফাড়ি সীমান্ত দিয়ে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৪০ও ৪১এর পিলারের মাঝামাঝি টহলরত অবস্থায় বাইশফাঁড়ির নায়েক আকতার মাইন বিস্ফোরণে   আহত হয়।অহত বিজিবির সদস্যকে প্রাথমিকভাবে উদ্ধার করে দ্রুত রামু সিএম এইচএ চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত জুড়ে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত, আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং স্থাপন করা মাইন ফাঁদের কারণে সংশ্লিষ্ট এলাকার জনজীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ বন্ধে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status