|
গাজীপুরের কাশিমপুরে জিরানী কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ দোকান পুরে ছাই
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরের কাশিমপুরে জিরানী কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ দোকান পুরে ছাই খবর পেয়ে কাশিমপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়দের অভিযোগ, বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে বেশিরভাগ দোকানের মালামাল ও পণ্য সম্পূর্ণভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিরুপন সম্ভব হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
