|
মানিকগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা,আটক তিন
হাসান শিকদার, মানিকগঞ্জ
|
![]() মানিকগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা,আটক তিন শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, এ ঘটনায় রাতুলের পিতা মোঃ সেলিমসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত রাব্বি সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া গ্রামের সৌদি প্রবাসী মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া আটটার দিকে রাব্বি বন্ধুদের সঙ্গে পুটাইল এলাকায় অনুষ্ঠিত লক্ষ্মী পূজার মেলা দেখতে যায়। মেলার প্রবেশদ্বারের কাছে পৌঁছালে পুটাইল গ্ৰামের রাতুল কয়েকজন বন্ধু মিলে হঠাৎ তার উপর হামলা চালায়। একপর্যায়ে ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাব্বি। রাতুলের পিতা মোঃ সেলিম ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত পৌনে এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
