ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের জলসায় হামলা আগুন: আহত ৫০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 13 February, 2019, 11:12 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 13 February, 2019, 11:18 AM

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের জলসায় হামলা আগুন: আহত ৫০

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের জলসায় হামলা আগুন: আহত ৫০

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের পূর্বঘোষিত বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে জেলা শহর ও আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার রাত ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শহরে ও জেলা শহরের আহমদনগরে তাণ্ডব চালায়। তারা আহমদনগরে আহমদিয়া মুসলিম জামাতের লোকজনদের বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, অগ্নিসংযোগসহ গ্রামবাসীর ওপর হামলা চালায়।

এ সময় মহাসড়ক অবরোধ করে রাখা বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। একপর্যায়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এতে পুলিশসহ উভয়পক্ষের কমপক্ষে অর্ধশত আহত হন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুল্লাহ সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউস সুন্নাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মঙ্গলরাত দিবাগত সাড়ে ১১টা থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরে ও আহমদনগর এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্তমানে জেলা শহরসহ ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status