ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
নতুন সংগঠন ‘ফোর-জি লীগ’!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 February, 2019, 11:09 AM

নতুন সংগঠন ‘ফোর-জি লীগ’!

নতুন সংগঠন ‘ফোর-জি লীগ’!

আওয়ামী লীগের নাম জড়িয়ে বিভিন্ন সময়ে গড়ে উঠেছে বহু সংগঠন। এবার সেই তালিকায় যোগ হলো নতুন নাম ‘ফোর-জি লীগ’। রাজশাহীর চারঘাট এলাকায় দেখে মিলেছে এই সংগঠনের।

সোমবার প্রথম ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসের সামনে শতাধিক অটোরিকশা ও মোটরসাইকেলের সামনে সাদা কাগজে কাল কালিতে ‘ফোর-জি লীগ’ লেখা দেখতে পাওয়া যায়।

জানা যায়, উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চারঘাট উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দিতে এসেছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফখরুল ইসলামসহ অন্যান্য প্রার্থীরা। এ সময় তাদের নেতাকর্মী ও সমর্থকরা অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে তাদের নেতার সঙ্গে মিছিল করতে করতে সেখানে আসেন। সেখানে অটোরিকশা ও মোটরসাইকেলে ‘ফোর-জি লীগ’ লেখা দেখতে পাওয়া যায়।

তবে এই সংগঠন সম্পর্কে কিছুই বলতে চাননি তারা। সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার কথা কেউ স্বীকার না করলেও জানা গেছে, এতে সায় আছে স্থানীয় নেতাদের।

এদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, এমন গজিয়ে ওঠা সংগঠনের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও দলকে বিব্রত করার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status