ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
তিতাসে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 October, 2025, 2:56 PM

তিতাসে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

তিতাসে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, স্বেচ্ছাচারিতা এবং সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতনের অভিযোগ উঠেছে। বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক পাঠানসহ একাধিক দলীয় নেতা-কর্মী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন।

অভিযোগে তারা বলেন, গত শনিবার (৪ অক্টোবর) সকালে মাছিমপুর বাজারে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা যুবদল নেতা হেলাল সরকারের আনীত অভিযোগের প্রেক্ষিতে একটি সামাজিক বিচার বসে।

সভায় সভাপতির দায়িত্বে ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক পাঠান এবং সভা পরিচালনা করেন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার। ওই বিচারসভায় তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক গাজী মো. হানিফ, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, মো. শহীদুল্লাহসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, বিচার চলাকালে জামাল হোসেন তার সহযোগীদের নিয়ে বিচারকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং পরে মারমুখী হয়ে দরবারটি ভণ্ডুল করে দেন। এতে উপস্থিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক পাঠানসহ সিনিয়র নেতারা অভিযোগ করেন, জামাল হোসেনের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

অভিযোগকারীরা আরও জানান, জামাল হোসেন সম্প্রতি জেলা যুবদল নেতা হেলাল সরকারের ওপর অতর্কিত হামলা চালিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ রয়েছে। হেলাল সরকারের সঙ্গে ব্যবসায়িক পাওনাদেনা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে এই দরবার বসেছিল।

অভিযোগে বলা হয়, জামাল হোসেন দলীয় প্রভাব ও আত্মীয়স্বজনের ক্ষমতাবলে এলাকায় বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। তার কারণে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status