ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সুইডেন প্রবাসী রাজ ইমতিয়াজের নতুন অ্যালবাম ও ইউটিউব চ্যানেলের উদ্বোধন
ডেন্টিস্ট, ক্রিকেটার থেকে সংগীতশিল্পী
প্রকাশ: Wednesday, 1 October, 2025, 6:35 PM

সুইডেন প্রবাসী রাজ ইমতিয়াজের নতুন অ্যালবাম ও ইউটিউব চ্যানেলের উদ্বোধন

সুইডেন প্রবাসী রাজ ইমতিয়াজের নতুন অ্যালবাম ও ইউটিউব চ্যানেলের উদ্বোধন

সুইডেন প্রবাসী বহুমুখী প্রতিভাধর বাংলাদেশি রাজ ইমতিয়াজ চিকিৎসক হিসেবে পরিচিত হলেও তার জীবন জুড়ে রয়েছে খেলাধুলা ও সংগীতচর্চা। তিনি সুইডেন জাতীয় ক্রিকেট দলে খেলেছেন, পাশাপাশি শৈশব থেকেই গানকে আপন করে নিয়েছেন। এবার সেই সংগীতপ্রীতির ধারাবাহিকতায় তিনি প্রকাশ করলেন নতুন অ্যালবাম ‘না ডেকোনা’ এবং উদ্বোধন করলেন নিজের ইউটিউব চ্যানেল।

গত শনিবার স্থানীয় সময় বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং সুইডেনের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে নতুন অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করেন শিল্পী নিজেই।

রাজ ইমতিয়াজ বলেন, “চিকিৎসা আমার পেশা হলেও সংগীত আমার প্রাণের ভালোবাসা। ক্রিকেট খেলেছি, চিকিৎসা করি, কিন্তু গান আমাকে ভেতর থেকে টানে। বাংলা সংগীতকে প্রবাসে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।”

এর আগে ২০১১ সালে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘তোমার চোখে’, যেখানে ছিল দশটি একক গান। এরপর ধীরে ধীরে প্রবাসজীবনে তিনি গানকে আরও নিয়মিতভাবে চর্চা করে আসছেন।

রাজ ইমতিয়াজের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন শুভেচ্ছা ও সমর্থন। বহুমাত্রিক পরিচয়ের এই শিল্পী আশা করছেন, তার গান প্রবাসের তরুণদের কাছে বাংলা সংগীতের প্রতি ভালোবাসা আরও গভীর করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status