|
পাইকগাছায় বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় বিএনপি নেতা এনামুল হক
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় বিএনপি নেতা এনামুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফায় সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। পাইকগাছা বাসী সাম্প্রদায়িক সম্প্রীতির সেতু বন্ধনে আবদ্ধ হয়ে শারদীয় দুর্গোৎসব পালন করছেন। কেউ যদি পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করে তাকে কঠোর ভাবে দমন করার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আমি নেতা নয় সেবক হিসেবে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবো। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি শেখ আব্দুল কাদের, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শেখ জাহিদুর রহমান লিটন, পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, লতা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম গাজী, গড়ইখালী ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাসার বাচ্চু ,পাইকগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সোহেল আহম্মেদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল রাসেদ সনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস, পাইকগাছা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, মোঃ রাশেদুজ্জামান রাসেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ জহিরুল ইসলাম বাবু, আবু হানিফ, আব্দুস সামাদ,আবু ইসহাক প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
