ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার সামনেই দরপত্র ছিনতাইয়ের ঘটনা
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 30 September, 2025, 2:29 PM

চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার সামনেই দরপত্র ছিনতাইয়ের ঘটনা

চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার সামনেই দরপত্র ছিনতাইয়ের ঘটনা

চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার চোখের সামনেই, দরপত্র জমা দিতে গিয়ে, দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন-১ এর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দরপত্র ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে, রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন-১ (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুর রহিম বলেন, দরপত্র ছিনতাইয়ের ঘটনাটি সত্য। এনিয়ে শীঘ্রই আমরা ব্যবস্থা নেবো।

রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, দরপত্র ছিনতাই ঘটনার খবর পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং যথাস্থানে বলে দেওয়া হয়েছে।

রেলসূত্র বলছে, চট্টগ্রাম রেলস্টেশনে পাবলিক টয়লেটের জন্য দরপত্র আহবান করা হয়। সোমবার দরপত্র কেনার শেষ দিন পর্যন্ত ৯টি সিডিউল বিক্রি হয়। দরপত্র জমা না দিতে নূর টের্ড্রাসকে একটি পক্ষ থেকে বলা হয়। এরই মধ্যে রেলের চাকুরিচ্যুত কর্মচারী মাহাবুবের বিরুদ্ধে দরপত্র জমা না দিতে হুমকির অভিযোগ উঠে।

নূর টের্ড্রাস সকাল ১১ টা ১৫ মিনিটে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন-১ (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুর রহিম কার্যালয়ে গিয়ে, টেন্ডারবক্সে সিডিউল জমা দিতেই, এক্সইএন পিএনডি আব্দুর রহিমের চোখের সামনেই, দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবপ নূর ট্রেডার্স এক্সইএন পিএনডি আব্দুর রহিমের দৃষ্টি আকর্ষণ করলে, তিনি এ বিষয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভুক্তভোগী প্রতিষ্ঠানকে। তথ্যসূত্র বলছে, দরপত্র ছিনতাই ঘটনার দেড় ঘন্টা পেরুলেও এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status