ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 September, 2025, 2:10 PM

সোনারগাঁয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন

সোনারগাঁয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এবং ৪ থেকে ৮ নং ওয়ার্ডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন।

(২৯) সেপ্টেম্বর রাতে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাবিলগঞ্জ এলাকায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ঘোষণা দেন, স্থানীয় পূজা মণ্ডপের জন্য স্থায়ী কাঠামো নির্মাণ করা হবে, যাতে উৎসব সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপন করা যায়।

পরিদর্শনকালে প্রার্থী আশরাফ উদ্দিন স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা করেন এবং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারে, সেই বার্তাও দেন।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান প্রার্থী হিসেবে এই উদ্যোগে দুর্গোৎসব আরও সুন্দর ও নিরাপদভাবে উদযাপিত হবে এবং তাদের মধ্যে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status