|
টঙ্গীতে অগ্নিকাণ্ডে নিহত যুবদল কর্মীর পরিবারের পাশে বিএনপি নেতা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() টঙ্গীতে অগ্নিকাণ্ডে নিহত যুবদল কর্মীর পরিবারের পাশে বিএনপি নেতা রবিবার (২৮সেপ্টেম্বর) তিনি নিহত বাবুর পরিবারের খোঁজ নিতে তাদের স্থানীয় রেল কলোনী বস্তির ভাড়া বাসায় যান। এসময় বাবুর মা আয়েশার হাতে নগদ অনুদান তুলে দেন এবং যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি নিহত বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। নিহত বাবুর মা আয়েশা জানান, বাবুই ছিলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকেই বাবু সংসারের হাল ধরেন। দুই ভাই-বোনের মধ্যে বাবু ছিলো বড়। আলোচিত কেমিক্যাল গোডাউনের পাশের একটি হার্ডওয়্যার দোকানে চাকরি করতেন তিনি। অগ্নিকাণ্ডের সময় দমকল বাহিনীর কর্মীদের সহায়তায় এগিয়ে গেলে দগ্ধ হয়ে গুরুতর আহত হন এবং চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার তিনি মারা যান। আয়েশা দুঃখ প্রকাশ করে বলেন, এখনো পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো পক্ষ তাদের খোঁজ নেয়নি। বিএনপি নেতার খোঁজখবরে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
