|
কুড়িগ্রাম নাগেশ্বরীতে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম নাগেশ্বরীতে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার পরিবারের লোকজন জানান, গত রাত ১১ টার পর নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি উপজেলার দিঘীর পাড় নাখরাজ এলাকার বাসিন্দা বুলু মিয়া। আজ সকালে দিঘীর পাড়ের পূর্বদিকে ২০০ গজ দূরে তার মৃতদেহদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে লাশ মর্গে পাঠিয়েছে। পরিবারের লোকজন জানায়, বুলু মিয়া যখন বাড়ি থেকে বের হয় তখন তার পরনে লুঙ্গি ও ফতুয়া এবং সঙ্গে মোবাইল ফোন ছিলো। লাশ উদ্ধারের সময় শুধু তার পরনে লুঙ্গি ছিলো। তারা ধারনা করে জানান, বুলু মিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছে। এদিকে লাশ উদ্ধারের সময় পুকুর থেকে সাইকেল সহ বস্তা ভর্তি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট ও অন্যসব বিষয় তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
