ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাসিরনগরে বিএনপির উদ্যোগে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Sunday, 28 September, 2025, 7:40 PM

নাসিরনগরে বিএনপির উদ্যোগে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা

নাসিরনগরে বিএনপির উদ্যোগে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর   উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে নাসিরনগরে উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে পরামর্শ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর পি,টি এ মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি প্রিয়তোষ আচার্য্য সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি  এড এ কে এম কামরুজ্জামান মামুন। ডাঃ জীবন চন্দ্র দাস এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সহ সভাপতি শাহনেয়াজ চৌধুরী, যুগ্ন সম্পাদক মো: সিরাজুল ইসলাম সিরিজ।

আরো বক্তব্য রাখেন, চাতলপার ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান বাবুল, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হাসনা হেনা, সাবেক সাংগঠনিক সম্পাদক গোল বাহার, উপজেলা যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ন আহবায়ক একেএম তাকিউল ইসসাম প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সদর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন ভুইয়া, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ছালেক, ফান্দাউক ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম, ফান্দাউক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলগীর শাহ, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক আবুল কাসেম, ভলাকুট ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শামছু তালুকদার, চাতলপাড় ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত খান, মহিলা নেত্রী সেলিনা আক্তার,  উপজেলা যুদলের যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন তালুকদার, এমএ মঈন, নাসিরনগর সরকারি কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ তপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা  তরুণ দলের আহবায়ক তৌহিদ মিয়া সাধারণ সম্পাদক নিজাম আলম।

 সভা শেষে  প্রধান অতিথি ও প্রধান বক্তা উপস্থিত পুজা মন্ডপে সভাপতি ও সম্পাদকদের পূজার উপহার হিসাবে নগদ অর্থ তাদের হাতে তুলেদেন।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status