ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 September, 2025, 4:27 PM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দীর্ঘ দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ অবরোধের ঘটনা ঘটে।

আন্দোলনরত সিএনজি চালকদের অভিযোগ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালাতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন চালকরা। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা।

এদিকে, মহাসড়কের উভয় পাশে অবরোধে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সিএনজি চালকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে দেড় ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন খান বলেন, সোমবার তাদের দাবি দাওয়া নিয়ে পরিবহন শ্রমিক নেতা, প্রশাসন বৈঠক করবেন। তাদের দাবি মানার আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, যান চলাচল স্বাভাবিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status