|
বাইশারী স্মার্ট গ্রুপের রাবার বাগানে হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
|
![]() বাইশারী স্মার্ট গ্রুপের রাবার বাগানে হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু ২৮ সেপ্টেম্বর (রবিবা সকাল ১০টার সময় উপজেলার ২৭৮নং বাইশারী মৌজার স্মার্ট গ্রুপের রাবার বাগানে জঙ্গল পরিস্কার করার সময় এ ঘটনা ঘটে। স্মার্ট গ্রুপের পরিচালক আব্দুল করিম বান্টু জানান, প্রতিদিনকার মতো রাবার বাগানে জঙ্গল পরিষ্কার করতে গিয়েছে আলী আকবর। জঙ্গল কাটার প্রস্তুতি নেয়ার সময় আকস্মিক ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তবে একাধিক শ্রমিক জানায়, অতিরিক্ত গরমে জঙ্গল কাটতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। রবিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল হক জানান, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়ার পর্যন্ত ঘটনার ঘটনার তথ্য বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের সব কিছু জানা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
