ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে মোটরসাইকেলসহ চোরাকারবারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Sunday, 28 September, 2025, 11:26 AM

চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে মোটরসাইকেলসহ চোরাকারবারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে মোটরসাইকেলসহ চোরাকারবারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে চোরাইকৃত একটি মোটরসাইকেলসহ মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। এ ঘটনায় চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ওই বিদ্যালয়ের এক দপ্তরি। পুলিশ জানিয়েছে, চোরাকারবারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতভর চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন– মিলন (২৬), হান্নান মিয়া (৩২), সাদাকাত হোসেন (৩৫), নুরুল হুদা (৩৫) ও রুবেল মিয়া (২৭)। সবাই চিলমারী উপজেলার বাসিন্দা।

চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে মোটরসাইকেলসহ চোরাকারবারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে মোটরসাইকেলসহ চোরাকারবারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

পুলিশ জানায়, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় অভিযান চালানো হয়। এতে চিলমারী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং সেখান থেকে বিদ্যালয়ের দপ্তরি নুরুল হুদাকে হাতেনাতে আটক করা হয়। পরে আরও কয়েকটি স্থানে অভিযান চালিয়ে আরও চারটি মোটরসাইকেল উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়। ওসি আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status