ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহের পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Sunday, 28 September, 2025, 11:23 AM

ময়মনসিংহের পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার

ময়মনসিংহের পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার

ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ২৭ সেপ্টেম্বর  সন্ধ্যায়  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি শ্রী শ্রী দশভূজা বিগ্রহ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিএমইউজে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, শারদীয় দুর্গাপূজা উদযাপন কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায় সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পূজা উদযাপন কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি এসময় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশ্বস্ত করেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status