ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না, দেশের অনেক রাজনীতিবিদরা তাদের টাকায় ব্যবসা করছে
হাসান শিকদার,মানিকগঞ্জ
প্রকাশ: Saturday, 27 September, 2025, 12:06 AM

এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না, দেশের অনেক রাজনীতিবিদরা তাদের টাকায় ব্যবসা করছে

এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না, দেশের অনেক রাজনীতিবিদরা তাদের টাকায় ব্যবসা করছে

এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না। বর্তমানে দেশের অনেক রাজনীতিবিদরা তাদের টাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছে ও খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের  সন্তানদের বিদেশে লেখাপড়া  করাচ্ছেন।  শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ  মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এবি পার্টির  জুলাই গনসমাবেশে  প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। 

 ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সমাজে ঘাপটি মেরে থাকা ঘোষিটি বেগম ও মীরজাফরদের চিনতে হবে।  কারা কোন দলের আগামীতে  আওয়ামী লীগকে নির্বাচনে চায় ,জাতীয় পার্টিকে নির্বাচন আনতে চায়, এস এ আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় সেই গাদ্দারদের  চিনতে হবে। 

 ফুয়াদ বলেন,আমাদের মুদ্রা কথা হচ্ছে বাংলাদেশ স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোন আপোষ হবে না। দিল্লি আধিপত্য প্রশ্নে কোন আপোষ হবে না। কংগ্রেসের নামে আসুক, বিজিবির নামে আসুক,গান্ধী পরিবারের নামে আসুক কিংবা মোদির নামে আসুক এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোন ছাড় দেব না। 

তিনি  পিআর সম্পর্কে বলেন,তিনশ আসনের মধ্যে দুইশ আসনে সরাসরি ভোট আর বাকি একশ আসনে পিআর পদ্ধতিতে হলে আমাদের কোন সমস্যা নেই। জুলাই সনদে কিছু প্রস্তাব আমরা দিযেছি।
 জুলাই সনদ বাস্তবায়ন না হলেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চান এবি পার্টি। 

এবি পার্টির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক এডভোকেট রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে জুলাই গণসমাবেশে  অননান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক সেলিম খান, এনসিপির মানিকগঞ্জ জেলার আহবায়ক অ্যাডভোকেট জাহিদ তালুকদার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status