ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্মপাশায় বাড়ীর পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শাহ মোঃ মনির হোসেন, ধর্মপাশা
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 6:08 PM

ধর্মপাশায় বাড়ীর পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধর্মপাশায় বাড়ীর পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জে ধর্মপাশায় উপজেলায় বাড়ীর পিছনে গর্তে  পানিতে ডুবে ইসরারত জাহান(2) নামের এক শিশু মৃত্যু  হয়েছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আট টার দিকে উপজেলার সদর ইউনিয়নের  হলিদাকান্দা গ্রামের  মোঃ ফারুক মিয়া’র বাড়িতে এই ঘটনা ঘটে।  নিহত ইসরাত জাহান উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ ফারুক মিয়া’র ছোট মেয়ে।

ধর্মপাশা সদর  ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মন্নাফ মেম্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইসরাত জাহান সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলা করতে ছিলো এ সময়  সকলের অগুচরে শিশুটি নিখোঁজ হয়। একপর্যায়ে  বাচ্চা’র মা (মাসুমা ) তার মেয়েকে ইসরাত জাহান কে দেখতে না পেয়ে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে পরে কোথাও না পেয়ে বাড়ীর পিছনে পশ্চিম পাশে একটি গর্তে পড়ে আছে খোঁজাখুঁজি একপর্যায়ে গর্তে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে  ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে  মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ এনামুল হক জানান, ঘটনার বিষয় জেনে হলিদাকান্দা গ্রামে পুলিশ পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status