|
খালেদা জিয়ার সুস্থতা কামনা ছাত্রদলের দোয়া মাহফিল
মো. রাসেল মিয়া, মুরাদনগর
|
![]() খালেদা জিয়ার সুস্থতা কামনা ছাত্রদলের দোয়া মাহফিল বুধবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় সুফিয়া শওকত কলেজএই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কলেজ শাখা ছাত্রদল। বেগম সুফিয়া শওকত কলেজ ছাত্রদলের সভাপতি মীর আসিফ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদ হাসান সম্রাটের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আহমেদ বাদল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন। ![]() খালেদা জিয়ার সুস্থতা কামনা ছাত্রদলের দোয়া মাহফিল |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
