ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রামগঞ্জে খেলতে গিয়ে চারতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 4:53 PM

রামগঞ্জে খেলতে গিয়ে চারতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

রামগঞ্জে খেলতে গিয়ে চারতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়া গ্রামের পশ্চিম বাজার এলাকার একটি চারতলা ভবনের উপর চারতলা থেকে পড়ে জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় । এর আগে মঙ্গলবার দুপুরে সিঁড়ির মাঝখানের ফাঁক দিয়ে নিচে ফ্লোরে মারাত্মক আহত হয় শিশুটি।

নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি রামগঞ্জ বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পরিবারসহ তারা পশ্চিম বাজার এলাকার সেলিম পোল্ট্রি ফিডের মালিকানাধীন আকবর হোসেন সেলিমের চারতলা ভবনের সবচেয়ে উপরের উপরের তলায় ভাড়ায় থাকতেন।

সিসিটিভি ফুটেজ ও বাড়ীর অন্যরা জানান, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। খেলার একপর্যায়ে সিঁড়ির রেলিং দিয়ে উপরে উঠে নিচের দিকে তাঁকিয়ে চারতলা ভবনের নিচে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ব্যপারে বাড়ির মালিক আকবর হোসেন সেলিম জানান, খুবই মর্মান্তিকভাবে শিশুটির মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। তিনি সবাইকে বাচ্চাদের প্রতি বিশেষ নজর দেয়ার অনুরোধ করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর বারী বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিডিও দেখে বোঝা গেছে শিশুটি অসাবধানতাবশত খেলতে গিয়ে চারতলা ভবনের উপর থেকে নিচে পড়ে যায়। তবে এ ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় কোনো অভিযোগ করেনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status