|
পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
মো.আমিনুল ইসলাম, দশমিনা
|
![]() পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর গ্রামের পালোয়ান বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সাদিয়া বেগম উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সৈয়দ জাফর গ্রামের পালোয়ান বাড়ির মফিজ হাওলাদারের ছোট মেয়ে। দশমিনা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ দেলোয়ার শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, খাদিজা বেগম সাকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলা করতে ছিলো এ সময় সকলের অগোচরে শিশুটি নিখোঁজ হয়। একপর্যায়ে মা রেখসোনা বেগম তার মেয়েকে দেখতে না পেয়ে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে পরে কোথাও না পেয়ে বসত ঘরের পশ্চিম পাশে একটি পুকুরে খোঁজাখুঁজি একপর্যায়ে পুকুর ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মইনুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনার বিষয় জেনে হাপাতালে পুলিশ পাঠানো হয়েছে কোন অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
