|
ফেনীর জায়লস্করে যুবদলের নতুন সদস্য সংগ্রহ
রহিম আলী জাবেদ, ফেনী
|
![]() ফেনীর জায়লস্করে যুবদলের নতুন সদস্য সংগ্রহ দলীয় সূত্র জানায়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং যুব সমাজকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্দেশ্যে এই সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৩১ দফা দাবিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং এর বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী জেলা যুবদলের সদস্য বেলাল হোসাইন। জায়লস্কর ইউনিয়ন যুবদলের সমন্বয়ক জিয়া উদ্দিন সোহাগের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন সাইফুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সদস্য আহ্বায়ক হাসানুজ্জামান শাহাদাত এবং দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম জাবেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও যুব সমাজকে সংগঠিত করার লক্ষ্যে এই সদস্য সংগ্রহ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।” তাঁরা আরও উল্লেখ করেন, এই কর্মসূচির মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
