ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দশমিনায় ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর দূর্বৃত্তের হামলা
মো. আমিনুল ইসলাম, দশমিনা
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 2:47 PM

দশমিনায় ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর দূর্বৃত্তের হামলা

দশমিনায় ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর দূর্বৃত্তের হামলা

পটুয়াখালী দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাসুদুর রহমানের উপর দূর্বৃত্তের হামলা হয়েছে।

গত মঙ্গলবার রাত ৯ ঘটিকার সময় বাড়িতে যাওয়ার পথে দশমিনা উপজেলায় সামনে  মামুর মাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আনন্দো মিছিল শুরু হয় সন্ধয়া ৭ ঘটিকার সময়। আনন্দ মিছিলটি উপজেলর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে গনঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে শেষ হয়। 

পরে নেতাকর্মীদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভপতি মাসুদুর রহমান বাড়ি যাওয়ার সময় পথি মধ্যে দূর্বৃত্তের হামলায় স্বীকার হয়। সড়ক দিয়ে লোকজন যাওয়ার সময় রাস্তার পাশে কোন লোকের কাতরানোর শব্দ পেয়ে তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মাসুদুর রহমান আজকের পত্রিকাকে জানান, আমাদের পূর্বঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে গত কাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করি। 

মিছিল শেষে বাড়ি যাওয়ার পথে মামুর মাজারের সামনে আসলে কিছু যুবক লাঠিসোটা দিয়ে আমাকে অতর্কিত হামলা করে। আমি অচেতন হয়ে রাস্তার পাশে পরে যাই। জ্ঞান ফিরলে দেখি হাসপাতালে।আমি  কাউকে চিনতে পারিনি সকলের মুখ কালোকাপড় দিয়ে বাঁধা। 

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ নতুন সময় পত্রিকাকে জানান,   ছাত্র অধিকার পরিষদের উপজেলা কমিটি প্রকাশ করার পর একটি গ্রুপ ভূয়া কমিটি দিয়ে নিজেদের ছাত্র অধিকার পরিষদের নেতা দাবি করে আমাদের বিভিন্ন সময় হয়রানি করে আসছে। গত কাল সন্ধ্যায় সভাপতির উপর হামলার তিব্র নিন্দা জানাই। এ বিষয়ে উপজেলা গন অধিকার সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছি। 

উপজেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন নতুন সময় পত্রিকাকে জানান,  ঘটনার বিষয় শুনে আমি হাসপাতালে গিয়াছিলাম। এর সাথে জড়িতদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মাদ আবদুল আলীম নতুন সময় পত্রিকাকে জানান,  ঘটনার বিষয় শুনে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status