|
নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২২ তম মৃত্যুবার্ষিকী পালিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২২ তম মৃত্যুবার্ষিকী পালিত ২৩ সেপ্টেম্বর সকালে পশ্চিমগাঁয়ে নবাব ফয়জুন্নেছা কবরে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়, লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ,পশ্চিমগাঁও বিএন্ডএফ হাই স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন,লাকসাম উপজেলা পরিষদ,জাতীয় জাদুঘর সহ বিভিন্ন সংগঠন। সকাল ১০টায় কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় আয়োজিত আলোচন,মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিরুল কায়সার। প্রধান শিক্ষক রাশেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, সাহিত্যিক ও গবেষক রওশন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, এডভোকেট গোলাম ফারুক, দিলনাশী,আজাদ সরকার লিটন। লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিলন চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে এবং নবাব ফয়জুন্নেসা ওবদরুন্নেসা যুক্ত উচ্চবিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভা পরিচালনা করেন বিএন হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ সোহরাব হোসেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান রিয়াদ, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক, সিনিয়র সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, মিজানুর রহমান সেলিম প্রমুখ। বক্তারা বলেন, নবাব ফয়জুন্নেছা চৌধুরানী একজন অনন্য নারী সমাজ সংস্কারক ছিলেন, যিনি নারী শিক্ষার অগ্রগামী ছিলেন। সমাজের মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার জীবন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। নবাব ফয়জুন্নেছা চৌধুরানী নারী শিক্ষার অগ্রদূত ছিলেন। তিনি সমাজ সংস্কারে যেসব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আজও আমাদের শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হিসেবে তা বলবৎ আছে। নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর স্মৃতি সংরক্ষণ ও তাঁর ওয়াকফকৃত সম্পদ ভুমিদস্যুদের কবল থেকে উদ্ধারে সকলে স্বোচ্ছার হওয়ার আহবান জানান।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
