|
বাগমারার নরদাশ ইউনিয়নে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেনের গণসংযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারার নরদাশ ইউনিয়নে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেনের গণসংযোগ মঙ্গলবার বিকেলে নরদাশ ইউনিয়নের হাটমাধনগর বাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ, ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন অধ্যাপক কামাল হোসেন। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন অধ্যাপক কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল গাফফার, আহবায়ক কমিটির সদস্য ইউসুফ আলী, সমির উদ্দীন, অধ্যাপক দুলাল হোসেন, নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, পানিয়া নরদাশ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নরদাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ইসাহাক আলী, নরদাশ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বাগমারা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জর্জ, আব্দুল মতিন, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম প্রমুখ। পথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
