ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে জসিম উদ্দিনের শুভেচ্ছা বিনিময়
কাজী শামীম কাতার থেকে
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 1:18 PM

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে জসিম উদ্দিনের শুভেচ্ছা বিনিময়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে জসিম উদ্দিনের শুভেচ্ছা বিনিময়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব (প্রতিমন্ত্রী মর্যাদা) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) এর সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতারের বিশিষ্ট ব্যবসায়ি ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।

ফয়েজ আহমদ তৈয়্যব তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও পেশাদারিত্বের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে দেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছেন বলে এসময়  প্রশংসা করেন মোহাম্মদ জসিম উদ্দিন। 

সাক্ষাৎ এর এসময় বাংলাদেশের সর্বত্রসহ বিশেষ করে লাকাসম-মনোহরগঞ্জ উপজেলার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তি মানোন্নয়ন  বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোহাম্মদ জসিম উদ্দিন। 

উল্লেখ্য, ফয়েজ আহমদ তৈয়্যব একজন প্রকৌশলী ও প্রযুক্তিবিদ, টেকসই উন্নয়নবিষয়ক লেখক, জননীতি বিশ্লেষক ও প্রবন্ধকার। এ ছাড়া তিনি ‘চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ’ পুস্তকের রচয়িতা।

১৯৮০ সালে কুমিল্লা জেলার মনোহরগন্জ উপজেলার বান্দুয়াইন গ্রামে জন্মগ্রহণ করেন। এদিকে মোহাম্মদ জসিম উদ্দিন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে দিগন্ত এক্সপ্রেস এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অধিনে তিন হাজারের অধিক বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি কুমিল্লা জেলার মনোহরগন্জ উপজেলার জলম ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক ভাবে স্থানীয় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন সমাজ সেবক মোহাম্মদ জসিম উদ্দিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status