|
রুমায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও হরি মন্দিরে অনুদান দিল বিজেপি ৯
অংবাচিং মারমা, রুমা
|
![]() রুমায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও হরি মন্দিরে অনুদান দিল বিজেপি ৯ আজ-২৪ সেপ্টেম্বর বুধবার সকালে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৬৭ জন শিক্ষার্থীদেরকে খাতা, কলম, পেন্সিল, ইরেজার, জ্যামিতি বক্স, ক্লিপ বোর্ড, টিফিন বক্স, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম শাহ্ রেজা (পিএসসি) এতে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,তোমরাই জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা গ্রহণ করে তোমাদেরকে সু-নাগরিক হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শিক্ষা সামগ্রী বিতরণের আগের রুমা হরি মন্দিরে পূজা-অর্চনার জন্য ব্যাটালিয়নের পক্ষ থেকে নগদ-১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক, বিজিবি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে,সীমান্ত অঞ্চলের শিক্ষার উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
