ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভোলাহাটের সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 11:08 AM

ভোলাহাটের সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

ভোলাহাটের সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদ শিকারী সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে তৃতীয় দফায় আবারও ১৯ জনকে ঠেলে পাঠাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোর পাঁচটার দিকে বিএসএফ সদস্য্যরা বাংলাদেশের অভ্যন্তরে ওই ১৯ জনকে ঠেলে দেয় বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি ও চাঁদশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে ১৯ জনকে ঠেলে পাঠায় ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ঠেলে পাঠানোদের মধ্যে ৩ শিশু, ৬ জন নারী এবং বাকিরা পুরুষ। তাৎক্ষণিকভাবে ঠেলে পাঠানো ১৯ জনের পরিচয় জানা যায়নি, তবে তারা সবাই বাংলা ভাষাভাষী।

ভোলাহাট এক নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়াজ জাহান জানান, তিনি লোকমুখে শুনেছেন ১৯ জনকে ঠেলে পাঠানো হয়েছে।

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সমকালকে ১৯ জনকে ঠেলে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এর আগে এ উপজেলার চাঁদশিকারি সীমান্ত দিয়ে ৩ জুন ৮ জনকে এবং এর ৩ মাস আগে একই সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠিয়েছিল বিএসএফ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status