ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 10:53 AM

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন সদস্যরা বালুখালী ও পালংখালী সীমান্তে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পরে সীমান্তের আঞ্জুমানপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে নৌকাযোগে দুইজন ব্যক্তিকে আসতে দেখে সন্দেহ বসত বিজিবি ধাওয়া করে। এসময় এক চোরাকারবারী মিয়ানমারের দিকে পালিয়ে যায় এবং অপরজন ব্যাগ ফেলে ধানক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে একই সময় সীমান্তের রহমতের বিল এলাকায় আরও এক বিশেষ টহলদল দুইজন চোরাকারবারীকে ধাওয়া করলে তারা বহনকৃত ব্যাগ ও হাসুয়া ফেলে পালিয়ে যায়।

পরে দুই স্থানে তল্লাশি চালিয়ে লাল গামছা দিয়ে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০ কাট এবং মাছ রাখার ঝুড়ির মধ্যে নীল রঙের বায়ুরোধী ৫ কাট—মোট ১৫ কাট ইয়াবা পাওয়া যায়। এতে সর্বমোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের পর বিজিবি রাতভর চিরুনি অভিযান চালালেও কোনো চোরাকারবারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিজিবি সীমান্তের মাদক ও চোরাচালান প্রতিরোধে সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক গডফাদারদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status