|
টঙ্গী কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() টঙ্গী কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্যসহ স্থানীয় কয়েকজন শ্রমিকও দগ্ধ হন। জানা গেছে ফায়ার সার্ভিসের পাঁচজন সদস্যের পাশাপাশি তিনজন শ্রমিকও আহত হন। দগ্ধ ছয়জনকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। ![]() টঙ্গী কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় সূত্রে জানা গেছে, কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে দেরি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, টঙ্গীর সাহারা মার্কেট ও এর আশপাশের এলাকায় বছরের পর বছর ধরে অসংখ্য কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। এসব গোডাউনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সবসময়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাদের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনের কার্যক্রমের ওপর প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা দাহ্য কেমিক্যাল থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
