ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
কক্সবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
রোমানা আক্তার, কক্সবাজার
প্রকাশ: Monday, 22 September, 2025, 7:25 PM

কক্সবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

কক্সবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

কক্সবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অস্বচ্ছল সাংবাদিকদের মধ্যে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অস্বচ্ছল সাংবাদিকদের দুই কোটি নব্বই লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে এ সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, গণমাধ্যম আগের যে কোনো সময়ের চেয়ে এখন অবাধ স্বাধীনতা ভোগ করছেন। এ সুযোগে যাতে অপতথ্য ছড়ানো না হয়। মুক্ত সাংবাদিকতার এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের প্রতিবছর ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

এ ছাড়া সাংবাদিকদের মেধাবী সন্তানদের স্কলারশিপ প্রদানসহ সাংবাদিকদের আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিয়েছে কল্যাণ ট্রাস্ট।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা তথ্য কর্মকর্তা আবদুছ সাত্তার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী বক্তব্য দেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার ২৪ জন সাংবাদিকের মধ্যে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status