ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
গবেষণা অবদানে প্রশাসনের উচিত গবেষকদের যথোপযুক্ত সম্মান দেওয়া- অধ্যাপক শাহজাহান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 September, 2025, 7:15 PM

গবেষণা অবদানে প্রশাসনের উচিত গবেষকদের যথোপযুক্ত সম্মান দেওয়া- অধ্যাপক শাহজাহান

গবেষণা অবদানে প্রশাসনের উচিত গবেষকদের যথোপযুক্ত সম্মান দেওয়া- অধ্যাপক শাহজাহান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২জন গবেষক বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন । সাম্প্রতিক এক জরিপের ভিত্তিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের বিখ্যাত প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্বের সেরা গবেষকদের একটি তালিকা প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকায় থাকা ১২ জনের মধ্যে ১১ জন শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। এই তালিকা বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন এবং অন্যান্য সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

তালিকায় স্থান পাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা হলেন- ১. কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, ২. কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো আক্তারুজ্জামান খান, ৩. কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মজিদ, ৪. প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাহজিব-উল-আরিফ, ৫. উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর, ৬. বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো সাইফুল ইসলাম, ৭. মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো তানভীর রহমান, ৮. একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মো ফজলে রোহানী, ৯. ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো শাহজাহান, ১০. প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো আব্দুল হান্নান, ১১. মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির, ১২. কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

এমন স্বীকৃতি পেয়ে অনুভূতি প্রকাশে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর বলেন, 'নিজের কাজের জন্য এমন স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের বিষয়। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার প্রতি অনুপ্রাণিত করবে।'

ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান বলেছেন, একজন শিক্ষক হিসেবে আমি মনে করি শিক্ষকতার পাশাপাশি গবেষণায় মনোযোগ দেওয়া আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞানে অবদান রাখার জন্য জরুরি। নতুন গবেষকদেরও এই পথে এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন, বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবি থেকে মাত্র ১২ জনের নাম এসেছে। এই সংখ্যা আরও বাড়ানো উচিত। সংখ্যা কম থাকার কারণ, আমরা গবেষণার চেয়ে অন্যান্য কাজে বিশেষ করে রাজনীতিতে বেশি সময় ব্যয় করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও উচিত গবেষকদের এই সাফল্যকে যথোপযুক্ত সম্মান দেওয়া।

প্রসঙ্গত, বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের এই তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন ৭১টি প্রতিষ্ঠানের ২৮৬ জন গবেষক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status