|
কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত ২১ সেপ্টেম্বর রবিবার বিকেলে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় শতশত লোকজন উপস্থিত ছিলেন। এ সময় ক্ষতিগ্রস্তরা কান্না জাড়িত কণ্ঠে বলেন, বাবার কবর গেল, মায়ের কবর গেল, চোখের সামনে ঘর-বাড়ি গেল। কত সরকার আসলো গেল এই এলাকার ভাঙন কেউ রোধ করার ব্যবস্থা করলো না। তারা দাবী করে বলেন, এখন যে সরকারই ক্ষমতায় আসুক 'হামার একটাই দাবী হামরা আর ঠিকানা বদল করব্যার চাইনা। হামার এই এলাকার নদী ভাঙ্গন রোধ করার ব্যবস্থা করেন'। সমাবেশে কুড়িগ্রাম উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ধরলা নদীটি ভারত থেকে এসে বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কর্ণপুরে প্রবেশ করে। এই নদীটি অশ্ব ক্ষুদ্রাকৃতির মতো। নদীটি কর্ণপুর থেকে ফুলবাড়ী উপজেলা, কুড়িগ্রাম সদর ও উলিপুরের বুড়া-বুড়ি ইউনিয়নের ব্রম্মপুত্রে পতিত হয়। কিন্তু এই ৪৫ কি.মি. পথে ফুলবাড়ীর গোরক মন্ডপ, বড়ভিটার পশ্চিম ধনীরাম, ভাঙ্গামোড় ইউনিয়নের মেকলি, রাঙ্গামাটি, সারডোব এলাকা সহ অনেক এলাকার বসতভিটা নদীগর্ভে ভাঙ্গনে চলে যায়। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে কুড়িগ্রাম জেলায় ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের ৩৩ টি পয়েন্টে ভাঙ্গন চলছে। এই ভাঙ্গন প্রতিরোধে সরকারকে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের মতো চর বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে চরের মানুষের জীবন মান উন্নয়নে নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী সমাধান চান তিনি। জনাব শফিকুল ইসলাম বেবু'র সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি ও স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডাঃ শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সহ- সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রকিবুল হাসান বাঁধন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ছাত্রনেতা হামিদুল ইসলাম প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
