ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মেধাবীদেরকে ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিবে বেরোবি শিক্ষার্থী পরিষদ
রুশাইদ আহমেদ, বেরোবি
প্রকাশ: Monday, 22 September, 2025, 2:56 PM

মেধাবীদেরকে ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিবে বেরোবি শিক্ষার্থী পরিষদ

মেধাবীদেরকে ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিবে বেরোবি শিক্ষার্থী পরিষদ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মেধাবী শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিতে চলেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রকল্যাণ সংগঠন বেরোবি শিক্ষার্থী পরিষদ।

আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ উপলক্ষে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সর্বোচ্চ পাঁচ সিজিপিএধারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে।

​এই আয়োজন সম্পর্কে বেরোবি শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, প্রথমবারের মতো বেরোবি শিক্ষার্থী পরিষদ অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে। 

যেখানে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ডিপার্টমেন্টের ১৩তম ব্যাচ থেকে ১৬তম ব্যাচের সিজিপিএকে বেইজ করে টপ ফাইভ রেজাল্টধারীরা। সুস্থ ঘরানার অ্যাকাডেমিক প্রতিযোগিতা বৃদ্ধি করে সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জন ও গবেষণায় মনোনিবেশে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বেরোবি শিক্ষার্থী পরিষদের সভাপতি এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, ​অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ আয়োজনের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সেরা ফলাফলধারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের ধারা অব্যাহত রাখাকে উৎসাহিত করা। মেধাবী শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়া ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান উন্নয়নের পরিবেশ সৃষ্টি করতেই বেরোবি শিক্ষার্থী পরিষদ এই উদ্যোগ হাতে নিয়েছে বলে উল্লেখ করেন আলবীর।

সংগঠনটির সূত্রে জানা যায়, ২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়া বেরোবি শিক্ষার্থী পরিষদ মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে কথা বলে থাকে। পাশাপাশি, পরিচালনা করে সামাজিক এবং কল্যাণমূলক কর্মকাণ্ড। 

একজন শিক্ষার্থী যেন যথাযথ একাডেমিক পরিবেশ পান, তা নিশ্চিতের কাজ করতেই এই সংগঠনের গোড়াপত্তন বলে উল্লেখ করেন তারা। একইসঙ্গে, শিক্ষার্থীদের ভেতর সুস্থ ধারার সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা প্রসারের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব বেরোবি গড়ে তুলতেও বেরোবি শিক্ষার্থী পরিষদ কাজ করে যাবে বলে প্রত্যাশা তাদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status