|
দশমিনায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আ’লীগের সভাপতি গ্রেফতার
মো.আমিনুল ইসলাম, দশমিনা
|
![]() দশমিনায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আ’লীগের সভাপতি গ্রেফতার দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেন। মামলার বরাত দিয়ে পুলিশ জানান, বেতাগী সানকিপুর ইউনিয়নের ছায়েদ আলী খান বাড়ির সামনের মাঠে ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগী সানকিপুর ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে এবং ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দশমিনা থানায় মামলা করেন। দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযানে বেতাগী সানকিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় আদালতে প্রেরন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
