|
কমলনগর ক্রিকেট লিগের বিশেষ অনারারি এডভাইজর হলেন সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুক
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() কমলনগর ক্রিকেট লিগের বিশেষ অনারারি এডভাইজর হলেন সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুক তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও ক্রীড়া জগতে স্বচ্ছ ইমেজ, নিষ্ঠা এবং অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে সবার ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্রীড়ার উন্নয়ন এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। (KCL) কর্তৃপক্ষ জানিয়েছে, মাহমুদ ফারুকের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা টুর্নামেন্টকে আরো সাফল্যম-িত করবে। তারা বিশ্বাস করে, মাহমুদ ফারুকের হাত ধরে লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে। Kamalnagar Cricket League পরিবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অন্যতম সংগঠক জার্মান প্রবাসী রিয়াজ মাহমুদ খাঁন বলেন মাহমুদ ফারুকের সান্নিধ্যে আমরা নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই। তার অভিজ্ঞতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
