|
গাজীপুরে নারী মাদককারবারি-সহ গ্রেপ্তার ৪
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে নারী মাদককারবারি-সহ গ্রেপ্তার ৪ এর আগে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন রুনা (৩০), আলপিন ওরফে সুমন (২০), তারেক (২০) ও সুজন (৩৪)। গ্রেপ্তার সকলের বাড়ি গাজীপুরের আমতলী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রুনা দীর্ঘদিন ধরে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও নানা কৌশলে তিনি আইনের চোখ এড়িয়ে গেছেন। তবে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে রাতে চালানো অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আজ সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
