|
মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার
মো. রাসেল মিয়া, মুরাদনগর
|
![]() মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত শিল্পী আক্তার কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী। বাড়ি মনিপুর গ্রামে হলেও বর্তমানে তিনি প্রবাসী স্বামী মোঃ নজরুল ইসলামের সঙ্গে মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় বসবাস করে আসছেন। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিনসহ যৌথ বাহিনীর একটি দল মুরাদনগর সরকারি হাসপাতালের পিছনে নিমাইকান্দি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে শিল্পী আক্তারের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় শিল্পি আক্তারের সহযোগী মাসুদ রানা পালিয়ে যায়। পরে যৌথ বাহিনী শিল্পী আক্তারকে গ্রেফতার করে মুরাদনগর থানায় হস্তান্তর করে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
