|
গণমাধ্যম কর্মীদের সাথে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() গণমাধ্যম কর্মীদের সাথে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার। সভায় চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার, পূজা মণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করেন। তিনি সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করে প্রচার করা উচিত। কোনো ভুল তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়। তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহ করে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
