|
পালানোর সময় ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদ গ্রেপ্তার
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() পালানোর সময় ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদ গ্রেপ্তার বুধবার (১৭ সেপ্টেম্বর) রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুরে আখাউড়া স্থলবন্দর থেকে তাকে রাউজান থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইরফান আহমেদ রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, ইরফান আহমেদ গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার ইরফানকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত পারে জানানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
